২০১৩ সালে ইন্ডিয়ান এক নারীর অস্ত্র থেকে ফুটবলের মতো মলের পিন্ড অস্ত্রোপচারের মাধ্যমে বের করেন চিকিৎসকরা

 ২০১৩ সালে ভারতের চেম্বুরে একটি হাসপাতালের চিকিৎসকরা ২৮  বছর বয়সী এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে  ফুটবলের সমান বড় একটি শক্ত মলের পিণ্ড অপসারণ করেছিলেন।

চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে ‘ফেকালোমা’ বলা হয়, যেখানে মল অন্ত্রের ভেতরে জমে পাথরের মতো শক্ত হয়ে যায়।

ওই নারী দীর্ঘ ৪৫ দিন ধরে মলত্যাগ করতে পারেননি। এর ফলে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল এবং তিনি প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন।


Comments