সন্তানদের সুরক্ষায় মা অক্টোপাস এক বিষাদময় আত্মত্যাগ করে

ডিম পাড়ার পর তারা খাবার গ্রহণ বন্ধ করে দেয় এবং সন্তানদের জন্মের আগেই অনাহারে মারা যায়।

শরীরের ‘অপটিক গ্ল্যান্ড’ এই আত্মঘাতী আচরণ নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীদের মতে, এটি একটি পূর্ব-নির্ধারিত মৃত্যু, যা মাকে নিজের সন্তানদের খেয়ে ফেলা (cannibalism) থেকে বিরত রাখে।

Octopus

মৃত্যুর আগে অনেক সময় স্ত্রী অক্টোপাস নিজের শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলে নিজের মৃত্যু ত্বরান্বিত করে।গবেষণায় দেখা গেছে, এই গ্রন্থিটি অপসারণ করলে অক্টোপাসের আয়ু অনেক বেড়ে যায়।

অক্টোপাসের মধ্যে স্বজাতিকে খাওয়ার (cannibalistic) প্রবণতা থাকে।তাই ধারণা করা হয়, মা অক্টোপাস যাতে নিজের সন্তানদের খেয়ে না ফেলে, তা নিশ্চিত করতেই প্রকৃতিগতভাবে তাদের এই মৃত্যু নির্ধারিত থাকে।

Comments