আপনার কি কখনো মনে হয়েছে আপনার হাত অন্য কেউ নিয়ন্ত্রণ করছে? এটি হতে পারে এলিয়েন হ্যান্ড সিন্ড্রোম

 এলিয়েন হ্যান্ড সিনড্রোম একটি বিরল স্নায়বিক ব্যাধি। এ ব্যাধির কারণে একজন ব্যক্তির কোনো একটি হাত (অথবা কখনো কখনো পা) রোগীর নিজের ইচ্ছার বাইরে স্বতঃস্ফূর্তভাবে নড়াচড়া করে। রোগী অনুভব করেন যেন হাতটি তাঁর নিয়ন্ত্রণে নেই বা হাতটি তাঁর নিজের নয়। 

Alien hand syndrome

যখন মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হয়, বিশেষত যেসব অংশ চলাচল নিয়ন্ত্রণ ও মস্তিষ্কের দুই পাশের যোগাযোগ নিয়ন্ত্রণ করে, তখন এই সমস্যা হতে পারে। 

এলিয়েন হ্যান্ড সিনড্রোমের লক্ষণগুলো হলো অপ্রত্যাশিত হাতের নড়াচড়া, কোনো বস্তুর দিকে বারবার হাত বাড়ানো, জামা খুলে ফেলা, চুল টানা বা কিছু ফেলে দেওয়া। বিপরীতমুখী কাজ করা। ধরা যাক এক হাত জামা পরাচ্ছে, অন্য হাত খুলে ফেলছে। হাতকে নিজের মনে না হওয়া। রোগী ভাবে হাতটি তার নিজের নয় অন্য কারো, মানে এলিয়েন। হাত হঠাৎ কিছু ধরে ফেলে্লেও রোগী তা ছাড়াতে পারেন না।

Comments