PTSD নিরাময়ে নতুন দিগন্ত MDMA (Methylenedioxymethamphetami ne) থেরাপিতে ৭১% রোগী সুস্থ

 পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা PTSD কেবল একটি মানসিক সমস্যা নয়, এটি মানুষের জীবনকে আক্ষরিক অর্থেই স্থবির করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১২ মিলিয়ন মানুষ প্রতি বছর এই সমস্যায় ভোগেন, যার মধ্যে যুদ্ধফেরত সেনা থেকে শুরু করে সহিংসতা বা দুর্ঘটনার শিকার সাধারণ মানুষও আছেন। দীর্ঘদিন ধরে প্রচলিত থেরাপি এবং ওষুধ ব্যবহার করেও অনেকে এই অন্ধকারের গুহা থেকে বের হতে পারেন না। ২০২২ সালের হিসাব অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রায় ১৭ জন মার্কিন সেনা আত্ম/হ/ত্যার পথ বেছে নেয়।তবে এই গবেষণা নতুন আশার আলো দেখাচ্ছে।

PTSD

গবেষণায় দেখা গেছে, MDMA (Methylenedioxymethamphetamine)-সহায়তায় থেরাপি গ্রহণকারীদের প্রায় ৭১% সুস্থ হয়ে গেছেন। এত সফলতার পরেও, গবেষণার পথ খুব একটা মসৃণ নয় কারন মার্কিন যুক্তরাষ্ট্রে MDMA(Methylenedioxymethamphetamine) এবং সিলোসাইবিন (psilocybin) এখনো ‘শিডিউল I’ মাদক হিসেবে তালিকাভুক্ত।

Comments