কাটেলফিশ চোখের পলকে মাত্র ২০০ মিলিসেকেন্ডের মধ্যে নিজের শরীরের রঙ পরিবর্তন করতে পারে। এর রয়েছে ৩টি হৃদপিণ্ড, নীল রক্ত আর অবিশ্বাস্য বুদ্ধিমত্তা-গভীর সমুদ্রের 'গিরগিটি' খ্যাত এই কাটলফিশ যেন প্রকৃতির জীবন্ত বিস্ময়

 কাটলফিশ(Cuttlefish) গভীর সমুদ্রের এক বিস্ময়কর প্রাণী। নামের শেষে ফিশ থাকলেও এরা আসলে মাছ নয়, বরং অক্টোপাস ও স্কুইডের নিকটাত্মীয় এক ধরণের অত্যন্ত বুদ্ধিমান অমেরুদণ্ডী প্রাণী। এদের সমুদ্রের ‘গিরগিটি’ বলা হয় কারণ এরা দ্রুত শরীরের রঙ, ধরণ এবং ত্বকের গঠন পরিবর্তন করে নিখুঁত ছদ্মবেশ ধারণ করতে পারে।মজার ব্যাপার হলো, নিজেরা বর্ণান্ধ হওয়া সত্ত্বেও প্রায় ১০ মিলিয়ন রঙ নিয়ন্ত্রণকারী কোষের মাধ্যমে এরা পারিপার্শ্বিক পরিবেশের সাথে মিশে যেতে সক্ষম।

অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে এদের মস্তিষ্কের আকার শরীরের তুলনায় বেশ বড় এবং এরা গণনা করতে পারে।এদের শরীরে তিনটি হৃদপিণ্ড, নীল রক্ত এবং W আকৃতির চোখ রয়েছে যা চারপাশ ও পিছনের দৃশ্য দেখতে সাহায্য করে। দেহের ভেতরে থাকে বিশেষ কাটলবোন, যার ভেতরে গ্যাস বা তরল নিয়ন্ত্রণ করে এরা পানির নিচে ভেসে থাকতে বা নিচে নামতে পারে।এরা মূলত মাংসাশী এবং মাছ, কাঁকড়া বা চিংড়ি শিকার করে জীবনধারণ করে। আত্মরক্ষার জন্য এরা কালির মেঘ তৈরি করে শিকারিকে বিভ্রান্ত করে পালিয়ে যায়। মাত্র এক থেকে দুই বছর আয়ুর এই অনন্য প্রাণীটি সমুদ্রের অগভীর অঞ্চল থেকে শুরু করে ৩,০০০ ফুট গভীরতা পর্যন্ত বাস করতে পারে।


Comments